কেন এই সাইট

ডিজিটাল বাংলাদেশ কি, এতে আমাদের দেশ তথা জনগণ কিভাবে লাভবান হবে, তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অন্যান্য দেশগুলি কিভাবে লাভবান হচ্ছে তা রাজনৈতিক দলগুলোর আগে জানা দরকার কেননা এই রাজনৈতিকদলগুলিই দেশ ও জাতিকে নেতৃত্ব দান, সংসদে সিদ্ধান্ত গ্রহন ও আইন প্রণয়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এহেন ভূমিকা পালনকারীগণ যদি নিজেরাই তথ্যপ্রযুক্তি সম্পর্কে অজ্ঞানী থাকেন তাহলে তথ্যপ্রযুক্তির এই যুগে দেশের উন্নয়ন কল্পনা করা যায় না। তাই দেশের বড় একটি রাজনৈতিক দলের সমর্থক হিসেবে আমরা নিজেদের মধ্যে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও সচেতনা বৃদ্ধিতে এই উদ্যেগ গ্রহণ (ওয়েবসাইট তৈরি) করেছি।
আমরা আশাকরি, গণ-উন্নয়নমূখী ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ জনগণের জানার অধিকারকে সম্মান করে। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা (সমর্থকবৃন্দ) তথ্যপ্রযুক্তির জগতকে স্বাগত জানাই, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও সমর্থক তথ্য, কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে চাই, আমাদের কর্মকান্ড সম্পর্কে জানাতে চাই। আমাদের নতুন প্রজন্ম ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি ঘেষা- এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা তাদের কাছে পৌছাতে চাই। আর এসব কারণেই আমাদের এই ওয়েবসাইট।